পাবনার ফরিদপুরে চুরি করে পালানোর সময় গ্রেফতার ৩
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে সোনা চুরি করে পালানোর পথে ডেমড়া সিএনজি স্ট্যান্ডে পুলিশের হাতে ৩ চোর গ্রেফতার। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা, কাটার মেশিন ও দোকানের তালা উদ্ধার করা হয়েছে।
ধৃত চোর হলো, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলারমালেক সনির ছেলে ফারুক সনি (৩৪), মতি মিয়া সরকারে ছেলে ওমর ফারুক সরকার (২৫) ও তফদল মিয়ার ছেলে জয়নাল চৌধুরী (৩৫)। ফরিদপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন জানান, আজ শুক্রবার (৮ মে) বিকেলে বনওয়ারীনগর বাজারের বিপ্লব কর্মকার কান্টুর স্বর্ণের দোকানে চুরি হয়।
আরও পড়ুনপরে সিএনজি করে পালানোর সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমড়া সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে সিএনজি চালকের সন্দেহ হয়। তিনি চিৎকার করলে আশপাশে থাকা টহল পুলিশ এসে চোরদের ধরে ফেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন









