ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০৪:৪৩ দুপুর

বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের সরকার তার কাজ করবে আর বিরোধী দল সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সেই সমালোচনা হতে হবে গঠনমূলক এবং এটি গণতন্ত্রের জন্য জরুরি।’ 

তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি দেওয়া হলে, সেটি ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায় বলেও মনে করেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব।

আজ শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার (৯ মে) বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

রিজভী বলেন, সারাদেশের জেলা পর্যায়ের নেতারা এ সভায় বক্তব্য দেবেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতারা সাংগঠনিক বিষয় এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়ও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।

বিএনপি নেতা বলেন, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল অনেক ভালো কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন

সরকারবিরোধী আন্দোলন ও সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়। রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়।

রিজভী বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নিই এবং মিথ্যা কথা বলে যাই, তাহলে সেটা ষড়যন্ত্র। শেখ হাসিনা ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরেও অনেক মিথ্যা কথা বলেছেন। যদি সেই ধরনের রাজনীতি হয়, তাহলে সেটা ষড়যন্ত্রের মধ্যেই পড়ে।

তিনি বলেন, বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি মনে করে বিরোধী দলের কথা ইতিবাচক, তাহলে জনগণই সেটার মূল্যায়ন করবে। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। সামনের নির্বাচনে জনগণই বিবেচনা করবে, সরকার সঠিক কাজ করেছে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

ধান সংগ্রহে ওজনে কৃষকদের ঠকানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত

পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি: আইজিপি

ফিল্ম আর্কাইভে বসছে চলচ্চিত্র সংসদ সম্মেলন

শক্তি কাপুরের মৃত্যুর গুজব, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিনেতার

রাজবাড়ীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ