ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০২:৪১ দুপুর

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল দৃঢ়। সারা জীবন পড়লেও রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ আবিষ্কার করা সম্ভব হবে না।

আজ শুক্রবার (০৮ মে) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কবিকে অসাম্প্রদায়িক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যে বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। কবি ছিলেন একজন দার্শনিক।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থা চালু করেছিলেন। কবির এই ধারণাকে ধারণ করে আমাদের সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। 

আরও পড়ুন

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

এছাড়া অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হজ ভিসা ও পারমিটে অনিয়মে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

রাজধানীর সোনারগাঁও মোড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা