ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০১:৪৮ দুপুর

ব্যারাকপুরে পরাজয়, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজ চক্রবর্তীর

ব্যারাকপুরে পরাজয়, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজ চক্রবর্তীর

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যটিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাক তৃণমূল কংগ্রেসের। এ নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে অংশগ্রহণ করেছিলেন চলচিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। যেখানে বিজেপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হারতে হয় তাকে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের রাজনৈতিক জীবন নিয়ে বড় ইঙ্গিত দিলেন টলিউডের এই জনপ্রিয় পরিচালক।

এর আগে, গত সোমবার (৪ মে) ফল ঘোষণার দিন ব্যারাকপুরে উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজকে। এসময় তাকে লক্ষ্য করে কাদা ও গোবর ছোড়ার অভিযোগও পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিয়ে কোনোরকমে এলাকা ছাড়েন পরিচালক। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ। তিনি লিখেছেন, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ...’

এরপর রাজ আরও লেখেন, ‘মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গেছি। সে অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজনীতিতে অভিষেক হয় রাজ চক্রবর্তীর। সেই সময় তার জয়কে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছিল রাজনৈতিক এবং বিনোদন মহলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারাকপুরে পরাজয়, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ইঙ্গিত রাজ চক্রবর্তীর

সিলেটে হামে উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু

ডেলিভারি ম্যানের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী রিভা আরোরা

১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের  

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালো স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

খাগড়াছড়ি রেঞ্জ কার্যালয়ের পুকুর থেকে মরদেহ উদ্ধার