রংপুরে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক মেট্রোপলিটন পুলিশ
রংপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৭ মে) সকালে মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিতে কর্মরত সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. হাবিবুর রহমান ও এসি (সিটিএসবি) ফরহাদ হায়দার। সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় ঈদ উপলক্ষে রংপুর মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়কারী, পকেটমার চক্র, মলম পার্টি, শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্র এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুনএছাড়াও মহানগরীর গুরুত্বপূর্ণ হাট, মার্কেট, বাস টার্মিনাল ও জনসমাগমপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন, চেকপোস্ট বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কঠোর নজরদারির বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়। সভায় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সাথে কাজ করা সিটিএসবিতে কর্মরত অফিসার ও ফোর্সদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদানের ঘোষণা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. হাবিবুর রহমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1778162489.jpg)
_medium_1778162242.jpg)
_medium_1778162273.jpg)
_medium_1778161697.jpg)

