ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৪:৫৩ দুপুর

৭ জুন থেকে বাজেট অধিবেশন

৭ জুন থেকে বাজেট অধিবেশন, ছবি: সংগৃহীত।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। ৭ জুন রোববার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর দিন ৭ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন। বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হবে। ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে তা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাশ হয়েছিল।

আরও পড়ুন

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুন থেকে বাজেট অধিবেশন

২৮২ কোটি টাকায় ইন্দোনেশিয়া থেকে আসবে ২ কোটি লিটার সয়াবিন তেল 

উত্তরবঙ্গের শক্তি, নাগরিক উদ্যোগ ও ২৫ কোটি গাছের স্বপ্ন

চাঁদপুরে যুবক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

দুই সাংবাদিক এবং দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভোলার লালমোহনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৪