কুড়িগ্রামের রাজারহাটে খাবার হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক হোটেল মালিকের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সামিউর রহমান পুলিশ ও আনসারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে স্থানীয়ভাবে পরিচিত নাককাটিহাট বাজারে রফিকুল ইসলামের হাঁসের মাংসের হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পান।
আরও পড়ুনএসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান মালিক রফিকুল ইসলামকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মন্তব্য করুন







