বগুড়ার ধুনটে মাদকসেবী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির উঠানে বসে মাদক দ্রব্য সেবনের অভিযোগে শফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আজ বুধবার (৬ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম উপজেলার কালারপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মংলা প্রামানিকের ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির উঠান থেকে গাঁজাসহ আটক করে।
মামলা সূত্রে জানা যায়, কৃষক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য সেবন করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ির উঠানে বসে গাঁজা সেবন করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করে।
আরও পড়ুনপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শফিকুল ইসলামকে গাঁজাসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







