ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৫:৩৯ বিকাল

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।                                                                                                                                    
 
 
বুধবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকবার্তায় তারেক রহমান মরহুমার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তিনি বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজের মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
 
 
পাশাপাশি তিনি একজন আদর্শ মা হিসেবে তার সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছেন। একজন মহীয়সী নারী হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।
 
এর আগে বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
 
 
তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউকে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেবেন: কারিনার বাবার আবেগঘন বার্তা

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পরামর্শ দিলেন ডা. তাসনিম জারা

না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস