ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০২:১৬ রাত

মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চারজনের ১০ বছরের জেল

ছবি: সংগৃহীত, মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চারজনের ১০ বছরের জেল

প্রায় ৩৫ বছর আগের এক অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।

মামলার তথ্যে জানা যায়, ১৯৯০ সালে দুই পরিবারের বিরোধের জেরে আরমান নামে এক যুবককে অপহরণের অভিযোগে মামলা হয়। এতে আমির হোসেন মণ্ডলসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সাজা শেষে ২০০৯ সালে আরমানকে পাবনার চাটমোহর থেকে জীবিত উদ্ধার করা হয়। পরে মিথ্যা মামলার অভিযোগে নতুন মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচার শেষে চার সাক্ষীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হয়।

এর ভিত্তিতেই আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে গিটার বাজিয়ে গান গেয়ে ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

ঈদে নাটক সিনেমাতে দেখা যাবে দীপা খন্দকারকে

বগুড়ার শাজাহানপুরের কৃতী সন্তান ড. মতিন ইসলামি বিশ্ববিদ্যালয়ের নয়া ভিসি

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

‘পুলিশ সপ্তাহ ২০২৬’এর শেষ দিনে মুগ্ধতা ছড়ালেন তারা

ঈদুল আজহায় বগুড়ায় পর্যাপ্ত লবণের  সরবরাহ, সাতদিন জেলা থেকে  চামড়া পরিবহন নিষিদ্ধ