ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০২:৫৪ দুপুর

রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই : আরাঘচি

রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই : আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। এছাড়া হরমুজ প্রণালীতে পরিস্থিতি আরও উত্তপ্ত না করার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আরাঘচি বলেন, হরমুজের ঘটনা এটা স্পষ্ট করে দিয়েছে যে, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও যোগ করেন, পাকিস্তানের সৌজন্যমূলক প্রচেষ্টায় আলোচনা যেহেতু এগোচ্ছে, তাই যুক্তরাষ্ট্রের উচিত অশুভ শক্তির দ্বারা পুনরায় চোরাবালিতে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা।

সংযুক্ত আরব আমিরাতেরও একই সতর্ক থাকা উচিত। আরাঘচি প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে বের করে দেওয়ার জন্য ওয়াশিংটনের ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন। বলেন,  প্রজেক্ট ফ্রিডম হলো প্রজেক্ট ডেডলক।

আরও পড়ুন

এদিকে, হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের ছয়টি ছোট জাহাজে হামলা করেছে। যেখানে ইরান দাবি করেছে, অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক মারা গেছেন। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আগুন ধরে গেছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি আজ

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতেই হবে: প্রতিমন্ত্রী নুর