গরমে স্বস্তি দেবে লাউ কাতলার পাতলা ঝোল
লাইফস্টাইল ডেস্ক : মাছে ভাতে বাঙালি, এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের খাদ্যাভ্যাসের পরিচয়। প্রতিদিন না হলেও অন্তত এক বেলা মাছ খাওয়া অনেকের কাছেই স্বাভাবিক ব্যাপার। তবে গরমের দিনে ভারী মসলা দেওয়া ঝোল খেতে অনেকেই অস্বস্তি বোধ করেন। এই সময় হালকা, পাতলা এবং পুষ্টিকর কোনো পদই বেশি আরাম দেয়। ঠিক এমন একটি খাবার হলো লাউ কাতলার পাতলা ঝোল।
গরমের দিনে লাউ শরীরের জন্য বিশেষ উপকারী। লাউয়ে রয়েছে ভিটামিন সি ও জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। এগুলো ত্বকের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ফ্রি র্যাডিক্যালসের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। নিয়মিত লাউ খেলে শরীর আর্দ্র থাকে, ফলে গরমে পানিশূন্যতার ঝুঁকিও কমে। এই গরমে লাউয়ের সঙ্গে কাতলা মাছের ঝোল রান্না করলে গরমের দিনে শরীর ও মন ভালো থাকবে। তাই গরমে ভারী খাবারের বদলে লাউ কাতলার পাতলা ঝোল রান্না করতে পারেন।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে লাউ কাতলার পাতলা ঝোল যেভাবে তৈরি করবেন-
উপকরণ
কাতলা মাছ ৪-৫ টুকরা
লাউ অর্ধেক (মাঝারি আকারে)
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
ধনে গুঁড়া আধা চা চামচ
কাঁচা মরিচ ৩-৪টি
তেল পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
আরও পড়ুনপ্রথমে কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে হালকা করে হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলো মাঝারি আঁচে ভেজে নিন। হালকা সোনালি হয়ে এলে মাছ তুলে আলাদা পাত্রে রেখে দিন।
এবার একই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ বাদামি রঙ ধারণ করলে তাতে হলুদ, মরিচ, ধনে ইত্যাদি গুঁড়া মসলা দিয়ে দিন। অল্প পানি ছিটিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন, যেন কাঁচা গন্ধ না থাকে।
মশলা ভালোভাবে কষানো হলে কেটে রাখা লাউ কড়াইতে দিয়ে দিন। মসলার সঙ্গে লাউ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে লাউ সেদ্ধ হতে দিন।
৩-৪ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন লাউ নরম হয়েছে কি না। সেদ্ধ হয়ে এলে ঝোলের জন্য আরও কিছু পানি যোগ করুন। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে আবার ঢেকে দিন। ৫-৬ মিনিট জ্বালদিন, যাতে মাছ ও লাউয়ের স্বাদ একসঙ্গে মিশে যায়।ঝোল ভালো ভাবে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন।
মন্তব্য করুন





_medium_1777386212.jpg)



