ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০২:১১ দুপুর

ব্যাংকে থাকা শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

ব্যাংকে থাকা শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব, ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সরকারি ওই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের চিঠিতে, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক। এছাড়া, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পেয়েছে দুদক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে থাকা শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

কেরালায় সরকার গঠনের পথে কংগ্রেস জোট

অবনমন অঞ্চল থেকে উঠে এলো টটেনহাম

উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট