ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১২:০৮ দুপুর

ইরানি জব্দ করা জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানি জব্দ করা জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানি কন্টেইনার জাহাজ ‘এমভি তুসকার’ নাবিক ও ক্রুদের প্রত্যাবাসনের জন্য পাকিস্তানে পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেখান থেকে তাদের ইরানে পাঠানো হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ সোমবার সংবাদমাধ্যম এবিসি-কে জানান, ‘এমভি তুসকার ২২ জন ক্রু সদস্যকে প্রত্যাবাসনের জন্য আজ পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।’তিনি আরো বলেন, ‘গত মাসে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করলে জাহাজটি আটক করা হয়। বর্তমানে এমভি তুসকাকে তার পুরাতন মালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

গত ২০ এপ্রিল ওমান উপসাগরে অভিযান চালিয়ে এই ইরানি কন্টেইনার জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। তেহরান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই জাহাজে থাকা আরো ছয়জন যাত্রীকে গত সপ্তাহে প্রত্যাবাসনের জন্য মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, এই ছয়জন ছিলেন নাবিকদের পরিবারের সদস্য।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি জব্দ করা জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

বগুড়ায় ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে: বিমানমন্ত্রী

তামিলনাড়ু নির্বাচনে এগিয়ে থালাপতির দল

টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচার পাবে