ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে বিক্ষোভ চলাকালে এই সহিংসতার ঘটনা ঘটেছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দৌলতাবাদি।এদের মধ্যে রাসুলি ও মিরিকে ‘মোসাদ সংশ্লিষ্ট’ এবং দৌলতাবাদীকে মাশহাদের তাবারসি এলাকায় দাঙ্গার নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাসুলি ও মিরি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করা এবং দেশীয় অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ইব্রাহিম দৌলতাবাদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৫০ থেকে ৩০০ জন সশস্ত্র দাঙ্গাকারীকে জড়ো করে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।

আরও পড়ুন

ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া একটি ব্যাংক এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর একটি সামরিক ঘাঁটিসহ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর পরিবার ন্যায়বিচার পাবে

পেছাল বার্সার শিরোপা উৎসব, ভিনিসিয়ুসের জোড়া গোল

জামালপুরের মাদারগঞ্জে বাদ মাগরিব জামিলের জানাজা

আল্লাহ জানেন, ছেলেকে কী কষ্ট দেওয়া হয়েছে: জামিলের বাবা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু