বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলার ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে রফিক কাজী এমপির সুপারিশ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন, উর্ধ্বমুখী সম্প্রসারণ, মেরামত- সংস্কার এবং সীমানা প্রাচীর ও রাস্তা সংস্কারের জন্য সুপারিশ করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। গত ১৩ এপ্রিল তিনি শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বরাবর ডিও লেটার প্রদান করেছেন। যা গত ৩০ এপ্রিল তিনি তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন।
তার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজ, চন্দনবাইশা ডিগ্রী কলেজ, উত্তর টেংরাকুড়া মাধ্যমিক বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ, বালুয়াহাটা ডিগ্রী কলেজ, বয়রা উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, কর্ণিবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জোরগাছা সিনিয়র ফাজিল মাদ্রাসা, সৈয়দ আহমেদ মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মধ্য দীঘলকান্দি আব্দুল বাছেদ দাখিল মাদ্রাসা, দুর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাসা, ফুলবাড়িয়া এইচ. এম. ভি. দাখিল মাদ্রাসা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তেকানি চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা এবং বোহাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য সুপারিশ করা হয়েছে।
এছাড়া মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়, আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয়, লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, ছাইহাটা করিম মন্ডল দিমুখী উচ্চ বিদ্যালয়, জোরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ সাথী উচ্চ বিদ্যালয়, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়, পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়, শোনপচা উচ্চ বিদ্যালয়, হরিখালি উচ্চ বিদ্যালয়, নিজ বলাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিবির পাড়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা, চন্দন বাইশা কামালপুর আবু আব্দুল্লাহ দাখিল মাদ্রাসা, সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ফজিলা শরিফ বালিকা দাখিল মাদ্রাসা, জাহানাবাদ আলিম মাদ্রাসা, বয়রা দাখিল মাদ্রাসা এবং বয়রা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উর্ধমূখী সম্প্রসারণের জন্য সুপারিশ করা হয়েছে।
এছাড়া বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, মেরামত ও সংস্কার, গেইট নির্মাণ, ওয়াশ ব্লক নির্মাণ, আরসিসি রাস্তা নির্মাণসহ বেশকিছু উন্নয়নেরও সুপারিশ করা হয়েছে। ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লাল মুহাম্মদ বলেন, আমার প্রতিষ্ঠানটি গত ১৯৪৯ সালে স্থাপিত হয়েছে এবং এর বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১৫০০ এবং ফলাফলও বরাবরই ভালো।
আরও পড়ুনতারপরও এখনো আমরা কোনও একাডেমিক ভবন পাইনি। মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর পরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের সুপারিশ করেছেন। এতে আমার প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং এলাকার সকল ধরনের জনসাধারণ খুবই আনন্দিত হয়েছি। আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার সারা বাংলাদেশে মানুষকে দেয়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার এলাকায় নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নানাবিধ উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে আগামী অর্থবছওে আমার প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে।
মন্তব্য করুন






_medium_1777818463.jpg)

