ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১২:৩৩ রাত

ম্যাচ হারের দায় বৃষ্টিকে দিলেন লিটন

ছবি: সংগৃহীত, ম্যাচ হারের দায় বৃষ্টিকে দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হেরে সিরিজ জয় হাতছাড়া হলো বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। কিউইদের কাছে বৃষ্টি আইনে ৬ উইকেটে হেরে যায় লাল-সবুজের দল। হারে কিউইদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি দল বলে জানিয়েছেন টাইগার দলপতি লিটন দাস।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘আমি আর হৃদয় যখন জুটি গড়ার পথে ছিলাম, তখনই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় বড় জুটির প্রয়োজন ছিল। কিন্তু বৃষ্টিতে বিরতি হওয়ায় আমাদের মোমেন্টাম নষ্ট হয়ে যায়।

আসলে দিনটা আমাদের ছিল না।’

আরও পড়ুন

ম্যাচ হারের পেছনে বৃষ্টিকে দায়ী করে লিটন দাস বলেন, ‘দীর্ঘ সময়ে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকায় বাংলাদেশ মোমেন্টাম হারিয়ে ফেলে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই ভালো উইকেটে ১০০ রান যথেষ্ট নয়। আমার মনে হয় ১৬০ রানের কাছাকাছি যেকোনো স্কোর ভালো হতো।

যদিও প্রথমে ব্যাট করে ১৫০ রান করাটা অবশ্যই কঠিন। টসের সময় আমি বলেছিলাম আবহাওয়া বড় ফ্যাক্টর হবে। আমার মনে হয় টসটা গুরুত্বপূর্ণ ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ হারের দায় বৃষ্টিকে দিলেন লিটন

তথ্যের জগতে সবচেয়ে বড় বিষয় বস্তুনিষ্ঠতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন

বোরকা পরে শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন, গ্রেফতার ৩

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে