ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১২:২৪ রাত

তথ্যের জগতে সবচেয়ে বড় বিষয় বস্তুনিষ্ঠতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ছবি: সংগৃহীত, তথ্যের জগতে সবচেয়ে বড় বিষয় বস্তুনিষ্ঠতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্যের জগতে বস্তুনিষ্ঠতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এ মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২ মে) জাতীয় প্রেসক্লাব-এ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য: আমাদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভিন্ন মতাদর্শের কারণে তথ্য উপস্থাপনায় ভিন্নতা এলেও মূল তথ্য একই থাকে। তাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই মূল্যায়ন করা জরুরি।

তিনি আরও বলেন, গণমাধ্যমে ভারসাম্য রক্ষায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা প্রয়োজন, যাতে স্বাধীনতার অপব্যবহার বা ক্ষমতার অপপ্রয়োগ রোধ করা যায়। অপতথ্যকে তিনি নতুন ধরনের লড়াই হিসেবে উল্লেখ করে বলেন, সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারলে ভবিষ্যতে কোনো অপশক্তির পক্ষে প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দেওয়া সহজ হবে না।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তব্য দেন মারুফ কামাল খান সোহেল। তিনি বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন নয়, নাগরিকদের সচেতন করারও মাধ্যম। গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। অপতথ্যের পেছনে অপরাজনীতি কাজ করে উল্লেখ করে তিনি এ প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের জগতে সবচেয়ে বড় বিষয় বস্তুনিষ্ঠতা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকেই তেল কিনছে চীন

বোরকা পরে শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন, গ্রেফতার ৩

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে

স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে জমিতেই কৃষকের মৃত্যু