সাতক্ষীরায় নিজ শয়নকক্ষ থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় সৈকত মুখার্জী (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার।
আজ শনিবার (২ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সৈকত শ্যামনগর সরকারি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলার বংশীপুর গ্রামের অদিত্য মুখার্জীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১ মে) রাতের খাবার শেষে সৈকত নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তার সহপাঠী সীমা বৈরাগী মোবাইলে ফোন করে সৈকতের খোঁজ নিতে বললে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আরও পড়ুনশ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777719554.jpg)
_medium_1777719236.jpg)






