ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০১:২৩ দুপুর

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার।

আজ শুক্রবার (১ মে) সকালে যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেয়া হয়েছে।’

আরও পড়ুন

প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, ‘হাওড়াঞ্চলে যেসব কৃষকের অতিবৃষ্টির কারণে ফসলহানি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেয়া হবে। শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জন্য নেয়া এসব উদ্যোগ একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে।
 
সমাবেশে আলোচনা শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
 
র‍্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের

জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রম-নীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে : রাষ্ট্রপতি

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

নারায়ণগঞ্জে ৬টি শুটারগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি