ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ১২:৩৭ দুপুর

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি

নোয়াখালীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার।

প্রধান অতিথি ইসহাক খন্দকার বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। আমাদের অধিকার আদায়ের অধিকার আমাদেরই আছে, কেউ তা স্বেচ্ছায় দেবে না। আমরা বারবার সরকার পরিবর্তন হতে দেখেছি, সবাই শ্রমিকদের নিয়ে কথা বলেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। এই অধিকার আদায়ের জন্যই শ্রমিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আজকের মে দিবস সেই আত্মত্যাগেরই ফল। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে আজও সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুন

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদ প্রমুখ।

শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালিটি পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরবর্তীতে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে র‍্যালি

বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে, আমরা ২২৬ আসন পেরিয়ে যাব: মমতা

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর