অবরুদ্ধ গ্রামবাসী
জয়পুরহাটে রাতের আঁধারে মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা কেটে ফেলার অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের বেলআমলা এলাকায় রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে মন্দিরে চলাচল ও আদিবাসী গুচ্ছগ্রামের একমাত্র যাতায়াতের সড়ক। এতে ওই পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়ক ব্যবহার করছেন স্থানীয় আদিবাসী গুচ্ছগ্রামের মানুষ। এছাড়া প্রাচীন আমলের এক শিবালয় মন্দিরে যাতায়াতের একমাত্র সড়কও এটি। সড়কটির কিছু অংশ পুরোপুরি হঠাৎ করেই রাতের আধারে কেটে নিজের জমির সঙ্গে মিলিয়ে নেন পাশের জমির মালিক আশরাফুল ইসলাম সাগর ও তার সহযোগীরা। ভোরে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন তাদের চলাচলের পথ নেই, মন্দিরে যাওয়ার উপায় নেই। যেন এক মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।
একশিব মন্দিরের সেবায়েত ললিত মোর জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।
আরও পড়ুনআদিবাসী পাড়ার বাসিন্দা দিলিপ কর্মকার, শ্যামল কর্মকারসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তা আমাদের জীবনরেখা। এটি কেটে দিয়ে আমাদেরকে যেন বন্দি করে রাখা হয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।
এদিকে ঘটনার পরপরই জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি উভয়পক্ষকে শান্ত করেন এবং দ্রুত রাস্তা পুনরুদ্ধারের আশ্বাস দেন। এই ব্যাপারে অভিযুক্ত সাগরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন


_medium_1777559310.jpg)


_medium_1777558209.jpg)
_medium_1777557727.jpg)


