ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট 

সংগৃহীত,বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট 

স্টাফ রিপোর্টার : বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট তৈরি হয়েছে। শহরের একাধিক দোকানীর সাথে কথা বলে এই সংকটের কথা জানা গেছে। এছাড়াও সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও ডিম। 

বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বাজারগুলো ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে মিলছে না এক লিটার বোতলজাত সয়াবিন তেল। যে কয়েকটি দোকানে মিলছে তাও বোতলের গায়ে লেখা দামের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে। দোকানীরা অভিযোগ করে বলছেন, কোন কোম্পানি ও তাদের নিয়োগকৃত প্রতিনিধি চাহিদা মতো তেল সরবরাহ করছেন না।

ডিলারদের কাছে গিয়ে বোতলের গায়ে লেখা দামে তেল কিনতে হচ্ছে। পাশাপাশি সাথে অন্য পণ্য কিনতে তারা বাধ্য করছেন, না হলে তেল দিচ্ছেন না। আবার যে চাহিদা দেওয়া হচ্ছে সেই অনুপাতে তেল দিচ্ছেন না। গত কয়েক সপ্তাহ ধরেই এমন সংকট বলে অভিযোগ করছেন তারা।

বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বোতলের গায়ে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কম লেখা লক্ষ্য করা গেছে। এছাড়াও বেশিরভাগ দোকানে মিলছে না দুই ও তিন লিটার বোতলজাত তেল। শহরের বাজারগুলোতে প্রতি লিটার খোলা তেল ১৮০ এবং এক কেজি তেল ২০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।  

এদিকে বগুড়ার বাজারগুলো প্রতি কেজি আলু ১৬ থেকে ২০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০, পটল ৫০ থেকে ৭০, পেঁয়াজ ৩৫ থেকে ৪০, ঝিংগা ৫০ থেকে ৬০, করলা ৪০ থেকে ৫০, কাকরোল ১০০, কাঁচামরিচ ৫০, শশা ৮০, কচুরলতি ৮০, ঢেঁড়স ৪০, টমাটো ৫০, সজনা ২০০, আদা ১২০ থেকে ১৫০, রসুন ১০০ থেকে ২০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এছাড়াও আটা প্রতি এক কেজির প্যাকেট ৫০ টাকা, ময়দা ৬৫ থেকে ৭০, চিনি ১০০, মসুরের ডাল ১০০ থেকে ১২০, মুগ ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে। 

আরও পড়ুন

ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা, পাকিস্তানি ককরেল ৩০০, লেয়ার ৩৪০ এবং দেশি মুরগি ৬৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ফার্মের ডিম প্রতি হালি ৪৩ থেকে ৪৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, তিন ওজনের কাতল মাছ ৩২০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ টাকায় বেচাকেনা হয়। এদিন টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট 

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন আর নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

রংপুরে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র বিক্রি, আটক ১ 

নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন জেলেরা: মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু   

বাবুগঞ্জে প্রেমিকের মায়ের সরকারি কোয়ার্টারে কলেজছাত্রীর অনশন