হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৫
হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে উপসর্গসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫১ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮৪ জন।
আরও পড়ুনগত ১৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৮ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৩১ জন।
এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২১ হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1777549148.jpg)





