ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে লন্ডনের উদ্দেশে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বঙ্গভবনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে আগামী ১৭ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেছিলেন, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তাঁর সার্জারির ফলোআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেও তাঁকে সরাসরি নিষেধ করে দেওয়া হয়। একইভাবে লন্ডনের একটি হাসপাতালেও তাঁর অ্যাপয়েন্টমেন্ট থাকলেও সরকার সেখানে যেতে দেয়নি বলে তিনি দাবি করেন।

রাষ্ট্রপতি আরও অভিযোগ করেন, তাঁকে কার্যত বঙ্গভবনে গৃহবন্দি করে রাখা হয়েছিল। এমনকি দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ ভেঙে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে তাঁকে জাতীয় ঈদগাহ ময়দানে অংশ নিতে দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তবে সব বাধা কাটিয়ে দীর্ঘ বিরতির পর চিকিৎসার উদ্দেশ্যে এবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা : জামায়াত নেতা তাহের

নীলফামারীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের আল্টিমেটাম  

সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার রোগীর মৃত্যু