ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০১:৩২ দুপুর

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে মাঝ সমুদ্রে আটকে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও বহরের আয়োজকরা। 

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই বহরে ৫৮টি জাহাজ রয়েছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বহরটি ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল, যা গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী তাদের মুখোমুখি হয়ে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে শোনা যায়, এক ইসরায়েলি নৌ কর্মকর্তা জাহাজগুলোকে সতর্ক করে বলেন-‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চান, তবে স্বীকৃত পথ ব্যবহার করুন। দয়া করে পথ পরিবর্তন করে ফিরে যান অথবা পোর্ট অব আসদদ বন্দরে আসুন।’ এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক করা একটি জাহাজে ‘কনডম ও মাদক’ পাওয়া গেছে, যা বহরটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

এই বহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে এবং গাজায় প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল বরাবরই এমন উদ্যোগকে ‘প্রচারমূলক কৌশল’ বলে সমালোচনা করে আসছে। অন্যদিকে মন্ত্রী ইসরায়েল কার্টজ বহরের অর্থায়ন বন্ধ করতে সংশ্লিষ্ট ক্রাউডফান্ডিং কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০০৭ সালে গাজায় ক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েল ও মিসর ওই অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে। ইসরায়েল বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি, যদিও সমালোচকদের মতে এটি গাজার সাধারণ মানুষের ওপর ‘সমষ্টিগত শাস্তি। খবর : টাইমস অব ইসরায়েল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল

আমাদের অধিকার খর্ব করবেন না : সংসদে বিরোধী দলীয় নেতা

শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে ইরান

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

ড্রয়ে শেষ হলো অ্যাটলেটিকো-আর্সেনাল ম্যাচ