ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ১১:০৯ দুপুর

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। বুধবার ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়া এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেলের দামে এ উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একদিনে প্রায় ১০ শতাংশ বৃদ্ধির ফলে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি ১২২ ডলার ছাড়িয়ে যাওয়ার পর প্রায় ১২০ ডলারে স্থির হয়। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ব্রেন্ট তেলের দাম আর কখনো ১২০ ডলার অতিক্রম করেনি।ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান চাপে ফেলতে দেশটির বন্দরগুলোয় চলমান অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিয়ে যাবে তারা।

আরও পড়ুন

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

কুমিল্লার সেই কেন্দ্র নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর 

সোনার ভরির দাম কমে ২৪০৩৩৭ টাকা 

বুথফেরত ছয় জরিপে এগিয়ে  দুটিতে তৃণমূল , চারটিতে বিজেপি

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম