দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, সরকার গঠনের দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দলীয়করণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং সচিবালয়ে ওএসডি পুনর্বহালের ঘটনা ঘটছে—বিশেষ করে স্বাস্থ্য খাতে এটি বেশি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির প্রস্তাব অনুযায়ী সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে সমস্যা কমত, কিন্তু এখন বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।
সরকারি দলের সমালোচনা করে তিনি বলেন, তাদের বক্তব্যে মনে হয় দেশে কোনো সমস্যা নেই, অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়গুলো উপেক্ষিত।
আরও পড়ুন২০১৩ সালের লংমার্চ টু ঢাকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সেদিন বিএনপি নেতৃত্বের সমন্বয়হীনতা ছিল।
রাষ্ট্রপতি ইস্যুতেও তিনি সমালোচনা করে বলেন, তিনি অতীতে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে পদে রাখার ব্যাখ্যা বিএনপিই দিতে পারবে; তাই জামায়াতের পক্ষে তাকে ধন্যবাদ জানানো সম্ভব নয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1777478331.jpg)
_medium_1777477915.jpg)

