ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৬, ০১:৪৫ রাত

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

ছবি: সংগৃহীত, যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) যুক্তরা‌ষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলা‌মিক সোসাই‌টিতে অনু‌ষ্ঠিত হ‌বে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।

তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, মর্মান্তিক হত‍্যকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্প‌তিবার বাদ জোহর বেলা ২টায় টাম্পা বে এলাকার ইসলা‌মিক সোসাই‌টিতে অনু‌ষ্ঠিত হ‌বে।

গোলাম মোর্তোজা আরও লি‌খে‌ছেন, জামিল লিমনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা সুলতানা বৃষ্টি বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ‍্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার

৪৪ বলে সেঞ্চুরি ছুঁয়ে রেকর্ড গড়লেন রিকেলটন

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ