ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:০৭ রাত

নওগাঁর নিয়ামতপুরে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নওগাঁর নিয়ামতপুরে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মধ্যরাতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার এসআই আরিফুল ইসলাম ও এএসআই সিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে মো. মোশরাফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি পৃথক এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৮শ’ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো. মোশরাফুল ইসলাম (৪৫) ও মো. একরামুল হক (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

তারা উভয়েই নেহেন্দা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। ‎পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল রহমান জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে ৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রংপুরে গবাদি পশু উৎপাদনে বিপ্লব ঘটেছে

পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়কের সংস্কার কাজ বন্ধ পথচারীদের চরম দুর্ভোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার আটক ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১