ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৪৭ বিকাল

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

লাল কার্ড

২০২৬ বিশ্বকাপে মাঠে প্রতিপক্ষের সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখতে হতে পারে ফুটবলারদের।

মঙ্গলবার (২৭ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বিশেষ সভায় ফিফার প্রস্তাবিত দুটি নিয়ম অনুমোদিত হয়েছে। 

 

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে কোনো খেলোয়াড় যদি নিজের মুখ ঢেকে কথা বলেন, তবে সেটিকে সন্দেহজনক আচরণ হিসেবে বিবেচনা করা হবে। প্রতিযোগিতা আয়োজকদের বিবেচনায় এমন পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড দেখানোর সুযোগ থাকবে। মূলত, মুখ ঢেকে গোপনে বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্য করার প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়া বা দলীয় কর্মকর্তাদের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঠ ত্যাগে উসকানি দেওয়ার ঘটনাকেও কঠোরভাবে দমন করতে চায় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থাটি। 

আরও পড়ুন

নতুন নিয়মে, এ ধরনের আচরণের জন্যও রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এমনকি কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, নীতিগতভাবে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে।

আইএফএবি জানিয়েছে, নিয়ম দুটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ থাকছে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপেই এই নিয়মগুলো কার্যকর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ইউএনওর স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ড, দুজনের দণ্ড

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

নগদে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

বগুড়ায় শব্দদুষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ছয় যানবাহনের জরিমানা

তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস