ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ দুপুর

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত চট্টগ্রামে জয় হলো বৃষ্টির! বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের সিরিজ হার এড়ানো নিশ্চিত হয়েছে। পরের ম্যাচে হারলেও সিরিজ ড্র হবে, আর জিতলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা।আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি। শেষ পর্যন্ত বিকাল সোয়া চারটার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই শঙ্কা ছিল আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কাই সত্যি হয়েছে। 

আরও পড়ুন

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

হানিমুনে এসে প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা  

রাঙ্গাবালীতে ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

যেভাবে রান্না করবেন মাংস দিয়ে ভুনা খিচুড়ি

চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায়