কুড়িগ্রামের রাজারহাটে অজ্ঞান পার্টির খপ্পরে প্রধান শিক্ষক
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দিনদুপুরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক প্রধান শিক্ষক সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকায় সাব-রেজিস্টার অফিসের সামনে।
ভুক্তভোগী জানান, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র বার্ষিক খেলায় গুরতর আহত হয়। সে কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ রায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিক সহযোগিতার জন্য দেখা করতে আসেন। ইউএনও স্যার অফিসে না থাকায় তিনি বাইরে পায়চারি করছিলেন।
দুপুর দেড়টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাব-রেজিস্টার অফিসের সামনে হঠাৎ একটি অটোরিকশায় এক ছেলে এসে ৫০ টাকার একটি নোট তার নাকের কাছ ধরে। কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী তার প্যান্টের পকেট থেকে সাড়ে ১৬হাজার টাকা নিয়ে চলে যায়। তিনি অসুস্থ হলে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুনভুক্তভোগী শৈলেন্দ্র নাথ বলেন, ছেলের কাছে পাঠানোর জন্য সাড়ে ১৬হাজার টাকা নিয়ে ইউএনও স্যারের কাছে এসেছিলাম। কিন্তু উপজেলা পরিষদ চত্বরে ছিনতাই হবে এটা বুঝতে পারিনি। এবিষয়ে রাজারহাট থানায় অভিযোগ করা হয়েছে।
রাজারহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম ও থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদ চত্বরে সিসিটিভি রয়েছে। সিসি ফুটেজ দেখে ছিনতাইকারী সহজে চিহ্নিত হতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
মন্তব্য করুন






_medium_1777462812.jpg)

