কিশোরগঞ্জে বৃষ্টিতে তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর ধানের জমি
কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এই অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে জেলার ৩ হাজার হেক্টর বোরো ধানের জমি। এর বেশিরভাগই জেলার হাওরাঞ্চলে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার জেলায় বৃষ্টিপাত ছিল মাত্র ২০ মিলিমিটার। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার, ময়মনসিংহে ১১৫ মিলিমিটার, খেপুপাড়ায় ১১৪ মিলিমিটার, কুমিল্লা ও সীতাকু-ে ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুনটানা কয়েক দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে প্রায় সাড়ে নয়শ হেক্টর জমি তলিয়ে গেছে। ফলে বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে মাঠ থেকে কেটে আনা ধান শুকাতে না পেরে বিপাকে পড়েছেন তারা।
এদিকে অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী প্রায় ৩ হাজার হেক্টর জমি ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। দিনদিন তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1777462812.jpg)
_medium_1777461786.jpg)
_medium_1777461457.jpg)



