ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:৩৬ বিকাল

রেকর্ড দরপতন

১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

সংগৃহীত,১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মুদ্রা-ট্র্যাকিং ওয়েবসাইট বোনবাস্ট এবং অ্যালান্ডচান্ড জানিয়েছে, আজ ১৮ লাখ রিয়ালের বিনিময়ে মিলছে এক ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয় তখন ১৭ লাখ রিয়ালে এক ডলার বিনিময় হয়।

ইরান সরকারিভাবে মুদ্রার বিভিন্ন বিনিময় হার নির্ধারণ করে থাকে। তবে বোনবাস্ট এবং অ্যালান্ডচান্ডের তথ্যটি বেসরকারি রেট হিসেবে ধরা হয়।

সর্বশেষ বিনিময় হার অনুযায়ী এক টাকায় প্রায় ১৪ হাজার ইরানি রিয়াল পাওয়া যাবে। তবে ইরানে ১৪ হাজার রিয়ালের মূল্য খুবই কম। এ অর্থ দিয়ে সেখানে এক বোতল পানিও পাওয়া যাবে না। সর্বোচ্চ হলে একটি চকলেট পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

রিয়ালের এ দরপতন ইরানের সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দেশটিতে ইতিমধ্যে খাবারের দাম আরও বেড়েছে। যা দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

বাটা বাংলাদেশ Q4-এ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

অপ্রত্যাশিত সবকিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত: ফারহান আখতার

প্রাণ গ্রুপে ড্রাইভার নিয়োগ, বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা

পহেলা মে বিশিষ্ট শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৪১ তম মৃত্যু বার্ষিকী

শৈলকূপায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষ, হামলা-মামলার ভয়ে প্রায় পুরুষশূন্য গ্রাম