ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:২৬ দুপুর

রাঙ্গাবালীতে ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাঙ্গাবালীতে ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, ছবি: সংগৃহীত।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখি ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ফসলের  মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাঁধতে যান সৌরভ। তখন বিকট শব্দে আকাশে বিজলি চমকালে সেখানে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাত্র এক সপ্তাহ আগে সৌরভ প্রথম সন্তানের বাবা হয়েছেন। এমন সময়ে তার অকালমৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে তার স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালের দিকে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর সেই বজ্রপাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠানো হয়েছে। নিহতের পরিবার যেভাবে চাইবেন, পুলিশের পক্ষ থেকে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিমুনে এসে প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা  

রাঙ্গাবালীতে ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

যেভাবে রান্না করবেন মাংস দিয়ে ভুনা খিচুড়ি

চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায়

কুমিল্লায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ১৭৩৩ হেক্টর জমির ধান

মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ