ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:০৬ দুপুর

মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

সংগৃহীত,মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ ঘাটতি না থাকায় গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি। বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।

আরও পড়ুন

গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না। যে কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়া হয়েছে।
 
এছাড়া ঢাকাতেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংসদে তিনি বলেন, ‘বৈষম্য মুক্ত করার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় এএসআই প্রত্যাহার

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৫ শিশু ভর্তি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক

বগুড়ায় বালুভর্তি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১