দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দেশি প্রযুক্তিতে তৈরি ফতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। গতকাল উন্নত অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
আইএসপিআর জানায়, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত এ ক্ষেপণাস্ত্রটির প্রশিক্ষণমূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত প্যারামিটার যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা নিশ্চিত করতে বিভিন্ন সাব-সিস্টেমের কার্যকারিতা মূল্যায়ন করা। দেশিভাবে তৈরি এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ উৎক্ষেপণ পরিচালনা করে আর্মি রকেট ফোর্স কমান্ড।
আরও পড়ুনএ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি রকেট ফোর্স কমান্ড ও পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন কৌশলগত সংস্থাগুলোর বিজ্ঞানী ও প্রকৌশলীরাও। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘ফতেহ সিরিজের দেশিভাবে উন্নয়ন করা ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণকে ফোরাম প্রশংসা করেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1777375866.jpg)