ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০১:২০ রাত

নতুন মাইলফলকের অপেক্ষায় কোহলি

ছবি: সংগৃহীত, নতুন মাইলফলকের অপেক্ষায় কোহলি

৩৭ বছর বয়সেও বিরাট কোহলি আইপিএলে ছুটছেন রেকর্ডের পেছনে। চলতি আসরের শুরু থেকেই দারুণ ফর্মে—প্রথম ম্যাচে ফিফটির পর মুম্বাইয়ের বিপক্ষে আরেকটি অর্ধশতক এবং গুজরাটের বিপক্ষে ৪৪ বলে ৮১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি।

৮ম রাউন্ডে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেন কোহলি। ২৬৭ ইনিংসে ৪০.০৫ গড় ও ১৩৩.৮০ স্ট্রাইক রেটে তাঁর মোট রান এখন ৯০১২—এই তালিকায় তাঁর ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭১৮৩।

এখন কোহলির সামনে নতুন মাইলফলক—টি-২০ ক্রিকেটে ১৪ হাজার রান। এই কীর্তি ছুঁতে তাঁর দরকার আর মাত্র ১০৬ রান। সফল হলে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার ও জস বাটলারের পাশে প্রথম ভারতীয় হিসেবে নাম লেখাবেন তিনি।

আরও পড়ুন

চলতি আসরে ৩৫১ রান নিয়ে চতুর্থ স্থানে থাকা কোহলির গড় ৫৮.৫০ ও স্ট্রাইক রেট ১৬২.৫০—যা এখনও শীর্ষ পারফরমারদের চ্যালেঞ্জ জানাচ্ছে। বর্তমান ফর্ম ধরে রাখলে, আগামী ১-২ রাউন্ডের মধ্যেই টি-২০তে ১৪ হাজার রান স্পর্শ করা তাঁর জন্য সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মাইলফলকের অপেক্ষায় কোহলি

সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ’লীগের: আন্দালিভ রহমান

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা

বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে মুক্তির আন্দোলন করেছিল জামায়াতে ইসলামী : শাজাহান চৌধুরী

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল