ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩২ রাত

চট্টগ্রাম বন্দরে রেললাইনে পড়ে থাকা দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরে রেললাইনে পড়ে থাকা দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় রেললাইনে পড়ে থাকা দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বৃষ্টির মধ্যেই এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাবাজার পানির ট্যাংকি এলাকায় রেললাইনে দীর্ঘ দিন ধরে বেশ কিছু পুরনো ও পরিত্যক্ত বগি রাখা আছে। এই বগিগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে পরিত্যক্ত বগিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

আরও পড়ুন

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, পরিত্যক্ত বগি হওয়ায় ভেতরে আসবাবপত্র বা মূল্যবান কিছু ছিল না। তবে আগুনে দুটি বগির অধিকাংশ অংশ পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে স্থানীয়দের দাবি, এখানে মাদকসেবীদের আনাগোনা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেললাইনে পড়ে থাকা দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড

সংসদে ফজলুর রহমানের করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের

স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২, শিক্ষক ৫

সচিবালয়ে দর্শনার্থীদের পাস ইস্যু নিয়ে নতুন নির্দেশনা