ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল

জবরদখল ও মাদককারবারিদের অত্যাচার

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণের বাড়ি ছেড়ে চলে গেছেন অনেক সুবিধাভোগী

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণের বাড়ি ছেড়ে চলে গেছেন অনেক সুবিধাভোগী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ক্ষমতার পালা বদলের সাথে সাথে প্রভাবশালীদের জবরদখল ও মাদকসেবীদের অত্যাচারে আশ্রয়ণের বাড়ি পেয়েও ছেড়ে অন্যত্র বসবাস করছেন সুবিধাভোগীরা। অনেক বাড়ির দরজায় ঝুলতে দেখা গেছে তালা। গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণকৃত এসব আশ্রায়ণের বাড়ি জবরদখল করে চলছে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। এসব কারণে সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। প্রকৃত বাস্তুহারা মানুষরা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে।

স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের নিকট আত্মীয়-স্বজন, টাকার বিনিময়ে জমি আছে এমন সচ্ছল পরিবারের নামে আশ্রয়ণের ঘর বরাদ্দ দিয়েছেন।

উপজেলার বেশকয়েকটি আশ্রয়ণের মধ্যে মাত্রাই ইউনিয়নের কাঁটাহার আশ্রয়ণে নির্মিত ১৫৯টি বাড়িতে অসহায় পরিবারগুলো বসবাস করার কথা থাকলেও গত ৫ আগস্টের পর অনেক সুবিধাভোগী এলাকার প্রভাবশালীদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। অনেকে বাড়ি ভাড়া দিয়েছেন, কেউ তালাবদ্ধ রেখে পালিয়ে গেছেন, আবার কেউ টাকার বিনিময়ে মাদককারবারির হাতে তালা-চাবি তুলে দিয়েছেন। এই সুযোগে রাজনৈতিক প্রতিপক্ষরা বাড়িগুলো দখলে নিয়েছেন।

জানা গেছে, গত ২০২২-২৩ অর্থবছরে উপজেলার কাঁটাহার আশ্রয়ণে ১৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়। ১১৯টি সেমিপাকা ও ৪০টি টিনশেড বাড়ি রয়েছে। এরমধ্যে ৫৮টি বাড়ি কয়েকজন প্রভাবশালী তাদের দখলে নিয়েছেন। বর্তমানে আশ্রয়ণের বাড়িগুলোতে মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড চলমান রয়েছে। প্রতিদিন বহিরাগতদের চলাচলে এসব বাড়িতে প্রকাশ্যে মাদক কেনা-বেচা ও সেবন চলছে।

স্থানীয়রা জানান, কাঁটাহার গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন ও বারেকসহ বেশকয়েকজন মিলে এসব কর্মকান্ডের মূলহোতা। তারাই লোকজন দিয়ে বাড়িগুলো জবরদখল করে মাদকব্যবসা পরিচালনা করে আসছেন।

আশ্রয়ণের বাসিন্দা রোকেয়া বেগম, রজ্জব আলী ও ছাইদুর রহমান জানান, ইব্রাহিম ও তোতাসহ আরও কয়েকজন মিলে বাড়িগুলো জবরদখল করে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের হাতে তালা-চাবি তুলে দিয়েছেন। এমনকি আশ্রয়ণের ৫৫ নম্বর ঘরের উপকারভোগী নুরনবীকে ৬০ হাজার টাকা দিয়ে তারা আশ্রয়ণ থেকে উচ্ছেদ করেছেন।

আবার উদয়পুর ইউনিয়নের বিনইল আশ্রয়নের বাড়িগুলোতেও বহিরাগতদের আড্ডা, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপকর্মের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই আশ্রয়ণে দুইটি বাড়ি ৮০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগও রয়েছে। পাশে শ্রীপুর আশ্রয়ণে সচ্ছল এক প্রবাসী পরিবারের নামেও বাড়ি বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠেছে। সেখানে ওই প্রবাসীর পরিবার বসবাস করছেন। অনেক বাড়ি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন

এদিকে জিন্দারপুর ইউনিয়নের জিন্দারপুর, ঘাটুরিয়া ও বাদাউচ্চ আশ্রয়ণে ৬৩টি বাড়ির অধিকাংশই ভাড়া দেওয়া ও বিক্রি করার অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, পাইকপাড়া ও লকইর আশ্রয়ণের ২২টি বাড়ির মধ্যে ১০টিতেই তালা ঝুলছে। এসব বাড়ি প্রভাবশালীদের দখলে রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আশ্রয়ণের বাড়িগুলো মাদকমুক্ত করে প্রকৃত উপকারভোগীদের কাছে ফিরিয়ে দিতে হবে।

তালোড়া বাইগুনী পীরপুকুর আশ্রয়ণেও ১৫৯টি বাড়ির মধ্যে প্রায় ৮০টি বাড়ি ভাড়াটিয়াদের দখলে রয়েছে। এখানকার বাসিন্দারা জানান, টাকা দিয়ে বাড়ি বরাদ্দ নিলে এমন অবস্থাই হবে। তাইতো এখন বাড়িগুলো ছেড়ে পালাতে হয়েছে।

আবুল হোসেন নামে এক বাসিন্দা বলেন, শুধু যে তাদেরই অত্যাচার তা নয়, আরও অনেক সমস্যাও আছে। বর্ষা এলে পুরো আশ্রয়ণের অলিগলিসহ বাড়ির মধ্যে পর্যন্ত পানি জমে থাকে। বাড়ির দেয়াল ফেটে যাচ্ছে।আশ্রয়ণের আরেক বাসিন্দা রিমি বিবি জানান, এখানে পানির কোনো ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই। বলায় চন্দ্র রবিদাস বলেন, বাড়ি পাওয়ার পর থেকে এখানে বসবাস করছি, দিনের বেলায় যেমন-তেমন রাতে বেলায় মাদকসেবীদের খুবই উৎপাত সহ্য করতে হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আশ্রয়ণের বাড়ি-ঘরে যে এমন ঘটনা ঘটে, তার কোনো অভিযোগ পাইনি বা কেউ জানাননি। তাছাড়া এলাকায় নিয়মিত মাদকবিরোধী পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আশ্রয়ণের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, আশ্রয়ণের বাড়ি জবরদখল, ভাড়া ও বিক্রির সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে। তিনি আরও জানান, যারা নিয়ম ভঙ করেছেন, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়ে। প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে প্রকৃত গৃহহীনদের মধ্যে বাড়গুলো পুনর্বণ্টন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণের বাড়ি ছেড়ে চলে গেছেন অনেক সুবিধাভোগী

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামির জামিন হয়নি

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আট বিভাগে কালবৈশাখীর সতর্কতা, টানা বৃষ্টিতে ভূমিধসের শঙ্কা