ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ দুপুর

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা উদ্দেশ্যে ফেনী ছাড়লো চট্টলা এক্সপ্রেস

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা উদ্দেশ্যে ফেনী ছাড়লো চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিনে ক্রুটির কারণে ফেনীর প্ল্যাটফর্মে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে আটকে থাকার পর চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে ছেড়ে গেছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি রাজধানীর দিকে রওয়ানা হয়। এর আগে সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনী স্টেশনে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের আট শতাধিক যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ জানায়, সকালে ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের সময় ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার ইঞ্জিনের সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘ধোঁয়ায় ওই রেল কর্মকর্তার মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

এ বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ‘লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে ট্রেনটি ইঞ্জিনের সমস্যা সমাধান করে। পরে দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি রাজধানীর দিকে রওয়ানা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘক্ষণ ট্রেনটি ফেনী প্ল্যাটফর্মে অবস্থান করলেও বাকি দুটি লেইন সচল থাকায় অন্য ট্রেন চলতে সমস্যা হয়নি। তবে চট্টলা ট্রেনের ফেনী স্টেশনের অনেক যাত্রী টিকেট ফেরত দিয়ে বিকল্প পথে গন্তব্যে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুম শেষ মদরিচের, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা উদ্দেশ্যে ফেনী ছাড়লো চট্টলা এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার

অবৈধ দোকান উচ্ছে'দ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণে ভ্যানচালক আহত

গম চুরির অভিযোগের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল ইউক্রেন