ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:১৯ দুপুর

বজ্রবৃষ্টির পূর্বাভাস সারাদেশে , সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বজ্রবৃষ্টির পূর্বাভাস সারাদেশে , সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দেশের চার সমুদ্র বন্দরকে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। 

পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ ২ নম্বর) দেখাতে বলা হয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এবং এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর) দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রবৃষ্টির পূর্বাভাস সারাদেশে , সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী, মারা গেছেন ৬ জন

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৮৪

হেলিকপ্টার যুক্ত করা হবে কোস্টগার্ডের বহরে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটবল বিশ্ব আজ উপভোগ করবে ‘পিএসজি-বায়ার্ন’ দ্বৈরথ