সৌদি আরবে ৩৬৯৯৬ বাংলাদেশি হজযাত্রী, মারা গেছেন ৬ জন
ধর্মডেস্ক: পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ হজযাত্রী রয়েছেন।
মঙ্গলবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবাই পুরুষ। সবশেষ গতকাল সোমবার আবদুল হাই (৬১) নামের একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায়।
এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুনচলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1777300235.jpg)
