ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:২৪ রাত

বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী বেহাল সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী বেহাল সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম-রায়কালী সড়কটি এখন ক্ষতবিক্ষত, ভাঙ্গাচোরা আর খানাখন্দকে ভরা। সামান্য বৃষ্টি হলেই ক্ষতবিক্ষত খন্দকগুলো পানিতে ভরে থাকছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া সড়কের বেড়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে জয়পুরহাট জেলার আক্কেলপুরের রায়কালী এলাকা অবস্থিত। বেড়াগ্রাম-রায়কালী এই সড়ক দিয়েই প্রতিদিন বিভিন্ন যাত্রীবাহী যানবাহনসহ মালামাল বোঝাই ট্রাক ও সাধারণ মানুষ চলাচল করে থাকে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা গেছে, বেড়াগ্রাম বাসষ্ট্যান্ড থেকে পশ্চিম দিকে রায়কালী অভিমুখে প্রায় ৫ কিলোমিটার সড়কটির বেহাল দশা। সড়কটির বিভিন্ন স্থানের কারপেটিং এর পাথরসহ পিচ উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।

একপশলা বৃষ্টি নামলেই সড়কের গর্তগুলো পানিতে ভরে থাকছে। ফলে যাত্রীবাহি বাস, মালামাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন যান্ত্রিকচালিত যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘটছে ছোটখাটো দূর্ঘটনাও।

আরও পড়ুন

বিকল্প কোন সড়ক না থাকায় নিয়মিত কাজে স্থানীয় লোকজন সড়কটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় শিক্ষক এনামুল হক বলেন, সড়কটি জরুরী সংস্কার করা প্রয়োজন। সংস্কার করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটি আরও বিধ্বস্ত হয়ে পড়বে। তখন এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, বেড়াগ্রাম-রায়কালী সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক।

সড়কটির উপর দিয়ে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচল করায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ডুবে থাকছে। সড়কটি ভেঙ্গে পূর্ননির্মানের জন্য ১কোটি ৬০ লাখ টাকার স্কিম তৈরি করে তা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছিল।

বৃহত্তর পাবনা-বগুড়া প্রকল্পের মাধ্যমে ৯৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। যা দ্বারা সড়কটির পূর্ননির্মান করা সম্ভব নয়। প্রকল্পটির অনুমোদিত ১কোটি ৬০ লাখ টাকার বরাদ্দের জন্য স্কিমটি পূনরায় পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচনের মাধ্যমে সড়কটি পূনরায় নির্মাণ করা হবে। বৃহত্তর পাবনা-বগুড়া প্রকল্পের পরিচালক গোলাম মোর্শেদ জানান, প্রকল্পটির ফাইল দেখে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী বেহাল সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

বাংলায় সরকার গড়বে বিজেপি : নরেন্দ্র মোদি

স্পষ্ট করে বলতে চাই, বাংলায় আজাদী একদিনে আসেনি : জাবের

নেতানিয়াহুকে হারাতে একজোট হলেন দুই সাবেক প্রধানমন্ত্রী

বগুড়ায় ফেয়ারডিলসহ কারবারি গ্রেফতার

গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার