ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৪১ রাত

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি পৃথক অভিযানে গ্রেফতার

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি পৃথক অভিযানে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার দুটি পৃথক অভিযানে চাঞ্চল্যকর বেদে সম্প্রদায়ের মোঃ শাকিল (২৫) হত্যা মামলার এজাহার নামীয় ৪নং পলাতক আসামি মোঃ সম্রাট হোসেন (২২) এবং ৫নং পলাতক আসামি মোঃ উজ্জল হোসেন (৩৯)কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় গত রোববার গভীররাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল শহরের মালগ্রাম-খান্দার এলাকায় আবু জাহেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শাকিল মামলার আসামি মোঃ সম্রাট হোসেন (২২)কে গ্রেফতার করে। ধৃত সম্রাট গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের মোঃ উজ্জল হোসেনের ছেলে।

আরও পড়ুন

সেইসাথে একইরাতে একই এলাকায় আরো একটি অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার আরেক আসামি মোঃ উজ্জল হোসেন (৩৯)কেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি পৃথক অভিযানে গ্রেফতার

পদ্মায় জেলের বড়শিতে আটকা পড়ল কুমির

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি দিল চীন

সাতকানিয়ায় মুখোশধারীদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

ধাওয়া-পাল্টা ধাওয়া আর বহিরাগত আ’ট’কে দিনভর শিক্ষকদের আন্দোলন

ইরানের হাতে এখনও যেসব ‘কার্ড’ আছে, জানালেন বাঘের গালিবাফ