ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১৫ রাত

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন চারতলা ভিত্তির দ্বিতল ভবন নির্মাণ হলেও বিদ্যালয়টি এখনও নানাবিধ সমস্যায় জর্জরিত।

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিগত ১৯৪৮ সালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়টি গড়ে উঠেছে। বর্তমানে এই বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩০২জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শহরের মধ্যে অবস্থিত হলেও প্রাচীনতম বিদ্যালয়টিতে দীর্ঘদিন অবকাঠামোগত অর্থাৎ শ্রেণি কক্ষের তীব্র সমস্যা বিরাজ করছিল।

গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ৮২ লাখ ২৯ হাজার ৭০২ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম। কিন্তু নতুন ভবনটির উদ্বোধনের পরেই গত শনিবার রাত থেকে আজ রোববারের বৃষ্টির পানিতে বিদ্যালয়ের পুরো মাঠে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ফলে শিশু শিক্ষার্থীর হাঁটু পানি মারিয়ে বিদ্যালয়ের নতুন ভবনে ক্লাস করতে বাধ্য হয়। যদিও বিদ্যালয়টিতে সামান্য বৃষ্টি হলেই মাঠে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিদ্যালয়টির জলাবদ্ধতা সমস্যার পাশাপাশি আরো বেশ কিছু সমস্যাও রয়েছে। বিদ্যালয়টির পশ্চিম প্রান্তে নেই কোন সীমানা প্রাচীর। ফলে বিদ্যালয়ের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তাছাড়াও বিদ্যালয় চলাকালীন কিংবা ছুটির পর আশেপাশের বখাটেরা অবাধে বিদ্যালয়ে ঢুকে পড়ে, রাতে বেলা নেশা করে।

আরও পড়ুন

বিদ্যালয়ের উত্তর দিকে প্রধান ফটকের পাশে অস্থায়ী ডাস্টবিনে পরিণত করা হয়েছে। বারংবার নিষেধ সত্ত্বেও কেউই তা কর্ণপাত করে না। আর বিদ্যালয় সংলগ্ন এলাকায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল অবস্থিত। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে চলে গেছে সৈয়দপুর শহরে প্রবেশের প্রধান সড়কটি। ওই সড়কে বসানো হয়েছে স্থায়ী রোড ডিভাইডার (বিভাজক)।

আর এসব ডিভাইডারের কারণে শিক্ষার্থীদের অনেক দূর ঘুরে বিদ্যালয়ে আসতে হচ্ছে। ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা অনেকটা ঝুঁকি নিয়ে দৈনন্দিন বিদ্যালয়ে আসা যাওয়া করছে। নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী বেগম বলেন,  বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হওয়ায় শ্রেণি কক্ষের সংকটের দুর্ভোগ লাঘব হয়েছে কিন্তু বিদ্যালয়টির অন্যান্য সমস্যাগুলো এখনও বিদ্যমান।

আমি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এমপি স্যারের কাছে সব সমস্যা তুলে ধরে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তিনিও আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

বগুড়ায় বেদে শাকিল হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

পাবনার সাঁথিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় হোরোইনসহ কারবারি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় অবৈধভাবে বহনকালে ৫০ বস্তা সার আটক