প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৪ রাত
বগুড়ায় হোরোইনসহ কারবারি গ্রেফতার
বগুড়ায় হোরোইনসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিন গ্রাম হেরোইনসহ জালাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিএনসি সূত্র জানায় গ্রেফতারকৃত জালাল চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার আলেফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







