বগুড়ার শাজাহানপুরে পুকুর দখল করতে যাওয়া সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাবরুল গ্রামের ছোট হিন্দুপাড়ায় পুকুর দখলের চেষ্টা করতে গিয়ে সাগর হোসেন (৩৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসী জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছে। সে শাবরুল বাগিনাপাড়া গ্রামের ঠান্ডুর ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাগর হোসেন তার সহযোগীদের নিয়ে নরেন্দ্রনাথ নামের এক ব্যক্তির পুকুর দখলের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী একত্রিত হয়ে সন্ত্রাসী সাগরকে আটক করে গণপিটুনি দেয়। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী নরেন্দ্রনাথ বলেন, সাগরের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ট। সে নানা অজুহাতে নিয়মিত চাঁদা আদায় করে। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, সাগর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। পুকুর দখল করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়।
আরও পড়ুনপুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। তিনি আরও বলেন, সাগরের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। জামিনে এসে ফের অপরাধ কর্মকান্ড শুরু করেছে। তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন








