জয়পুরহাটের পাঁচবিবিতে দরজা ভেঙে গরু চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকাপট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর তিনটি গরু চুরি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে ইতির বাড়ির টিনের দরজা ভেঙে চোরেরা বাছুরসহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়। গরুগুলো উদ্ধারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিপেন সরকার। গরু তিনটির বর্তমান বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে জানান নিপেন।
আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে নিপেনের স্ত্রী ইতি বলেন, বিভিন্ন এনজিও থেকে প্রায় আট লাখ টাকা ঋণ করে গোয়ালঘর তৈরি করে একটি বিদেশি গাভী ও ষাঁড় গরু কিনেছিলাম। গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম। উল্লেখ্য, এর দুইদিন আগেও পৌরসভার পাটাবুকা স্লুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের অস্ট্রেলিয়ান জাতের দুধের গাভি ও বাছুর চুরি হয়।
আরও পড়ুনপাঁচবিবির সার্কেল এএসপি মো. তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পেলে পুলিশ যথাসাধ্য চেষ্টা করবে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে।
মন্তব্য করুন






_medium_1777214382.jpg)
